সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০৭ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫

কাবা শরীফে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, আহত নিরাপত্তাকর্মী

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কাবা শরীফ তাওয়াফের জন্য নির্মিত উঁচু কাঠামো থেকে নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তিনি। ঘটনার মুহূর্তেই সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও অভিযুক্ত ব্যক্তিকে আটকাতে গিয়ে একজন নিরাপত্তাকর্মী আহত হন। সৌদি […]

কাবা শরীফে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, আহত নিরাপত্তাকর্মী

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কাবা শরীফ তাওয়াফের জন্য নির্মিত উঁচু কাঠামো থেকে নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তিনি।

ঘটনার মুহূর্তেই সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও অভিযুক্ত ব্যক্তিকে আটকাতে গিয়ে একজন নিরাপত্তাকর্মী আহত হন।

সৌদি প্রেস এজেন্সি ও স্থানীয় সংবাদমাধ্যম সিয়াসাত জানায়, ঘটনার সময় মসজিদুল হারামের নিরাপত্তা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদ কমপ্লেক্সের প্রায় তিন তলা উচ্চতা থেকে লাফ দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে থামাতে এগিয়ে যান।

মসজিদুল হারামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স জানায়, ওই ব্যক্তি এবং আহত নিরাপত্তা কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে উভয়ের চিকিৎসা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় কিংবা তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারাম সর্বদা কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেখানে বিশেষায়িত নিরাপত্তা ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকে।

উল্লেখ্য, মসজিদুল হারাম এলাকায় এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে এক সৌদি নাগরিক সেখানে আত্মহত্যার চেষ্টা করেন। ২০১৮ সালে আত্মহত্যা-সংক্রান্ত একাধিক ঘটনা নথিভুক্ত হয়। সর্বশেষ ২০২৪ সালেও ওপরের তলা থেকে একজন পড়ে যাওয়ার ঘটনা ঘটে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি, সিয়াসাত

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ