সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:৩৪ অপরাহ্ন, ২ ডিসেম্বর ২০২৫

ক্ষেতে বিষ প্রয়োগে ১০৮টি কবুতর হত্যা

সাতক্ষীরায় সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করে অমানবিক ভাবে ১০৮টি কবুতর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন একজন খামারী। সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা ফুটবল মাঠসংলগ্ন এলাকায় রায়হান কবির তার বসতবাড়িতে প্রায় ৩০০টির বেশি বিভিন্ন প্রজাতির কবুতর নিয়ে একটি খামার পরিচালনা করতেন। তার খামারে প্রায় কয়েক লাখ টাকার কবুতর রয়েছে। রায়হানের অভিযোগ, তার কবুতর মাঝে মাঝে উড়ে […]

ক্ষেতে বিষ প্রয়োগে ১০৮টি কবুতর হত্যা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সাতক্ষীরায় সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করে অমানবিক ভাবে ১০৮টি কবুতর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন একজন খামারী।

সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা ফুটবল মাঠসংলগ্ন এলাকায় রায়হান কবির তার বসতবাড়িতে প্রায় ৩০০টির বেশি বিভিন্ন প্রজাতির কবুতর নিয়ে একটি খামার পরিচালনা করতেন। তার খামারে প্রায় কয়েক লাখ টাকার কবুতর রয়েছে।

রায়হানের অভিযোগ, তার কবুতর মাঝে মাঝে উড়ে পাশের সরিষা ক্ষেতে বসতো। যা নিয়ে ক্ষেত মালিক ইসমাইল বহুদিন ধরে তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। হিংসার বশবর্তী হয়ে তিনি সুপরিকল্পিতভাবে সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করেন এবং অমানবিক ভাবে শতাধিক পাখি হত্যা করেন।

রায়হান নামের ওই ক্ষুদ্র খামারী ইতোমধ্যে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন। তার দাবী শতাধিক কবুতর বিষক্রিয়ায় মারা যাওয়ায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, এ ঘটনায় সাতক্ষীরায় পরিবেশবাদীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন। তারা জানান, পাখির সাথে এই নিষ্ঠুর আচরণ কখনো কাম্য নয়।

অন্যদিকে, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রায়হান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ