সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৫:৪৭ পিএম, ৬ আগস্ট ২০২৬

খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাসও খাদে

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খাদে পড়া একটি মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেকটি মাইক্রোবাসও দুর্ঘটনার শিকার হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাসড়কের টামটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এরপর পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসের চালক দুর্ঘটনাকবলিত গাড়িটির ভিডিও করার চেষ্টা করেন। এ সময় পাশ দিয়ে […]

খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাসও খাদে
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খাদে পড়া একটি মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেকটি মাইক্রোবাসও দুর্ঘটনার শিকার হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাসড়কের টামটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এরপর পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসের চালক দুর্ঘটনাকবলিত গাড়িটির ভিডিও করার চেষ্টা করেন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের চাপে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারে পড়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালকদের উদ্ধার করেন। তবে দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম জানান, চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পরে গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ