বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের দীঘিতে ফাতেমা নামে ৮ বছরের এক শিশুকে কুমির টেনে নিয়ে গেছে। ঘটনাটির পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা তার মায়ের সঙ্গে মাজারসংলগ্ন এলাকায় বসবাস করত। তার […]
ছবি: ইত্তেফাক
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের দীঘিতে ফাতেমা নামে ৮ বছরের এক শিশুকে কুমির টেনে নিয়ে গেছে। ঘটনাটির পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।
সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা তার মায়ের সঙ্গে মাজারসংলগ্ন এলাকায় বসবাস করত। তার মা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন এলাকাবাসী। সোমবার রাতে শিশুটি দীঘিতে নামলে হঠাৎ একটি কুমির তার পা কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়।
ঘটনার পর মাজার কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন।
মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, “শিশুটি গোসল করতে নেমেছিল বলে শুনেছি। হঠাৎ কুমিরটি তাকে আক্রমণ করে কয়েক সেকেন্ডের মধ্যেই পানির নিচে নিয়ে যায়। আমরা সবাই মিলে উদ্ধারের চেষ্টা করছি।”