সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১২:৪৭ পিএম, ৯ নভেম্বর ২০২৫

খোলামেলা মন্তব্যে বিতর্কে জড়ালেন অপরাজিতা

ওপার বাংলার অভিনেত্রী অপরাজিতা আঢ্য ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজের জন্মান্তর এবং পুনর্জন্ম নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা এবং ট্রলিং। সাম্প্রতিক এক আলাপচারিতায় অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি অবশ্যই জন্মান্তরে বিশ্বাস করি। আমি নিজেই আমার ঠাকুমার পরবর্তী […]

Invincible
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ওপার বাংলার অভিনেত্রী অপরাজিতা আঢ্য ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজের জন্মান্তর এবং পুনর্জন্ম নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা এবং ট্রলিং।

সাম্প্রতিক এক আলাপচারিতায় অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি অবশ্যই জন্মান্তরে বিশ্বাস করি। আমি নিজেই আমার ঠাকুমার পরবর্তী জন্ম। নিরুপমা আঢ্যই আমি। এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। আমিই আমার ঠাকুমা।’

তার কথায়, ‘এমন অনেক কিছু আছে যা বলা যাবে না, যেগুলো সাধনা না করলে জানা যায় না। তবে এটা আমি মনে করি আমার এটাই শেষ জন্ম। এরপর আমার আর জন্ম হবে না। আমি জন্মাতে চাইও না তবে আমার ঠাকুরমা যে আমি, এটা আমার বাড়ির লোক বিশ্বাস করে।’

অভিনেত্রীর দাবি, তিনি নাকি হুবহু তার ঠাকুমার মতো দেখতে। তার পরিবারে কোনো কন্যাসন্তান ছিল না, শুধু একজনকে দত্তক নেওয়া হয়েছিল। কিন্তু ঠাকুমার তীব্র আকাঙ্ক্ষা ছিল কন্যাসন্তানের, তাই অপরাজিতার রূপে তিনি আবার ফিরে এসেছেন পৃথিবীতে।

তিনি আরও বলেন, ‘আমি আমার ঠাকুরমা মারা যাওয়ার তিন বছর পর জন্মেছি। আমার জন্মটাও খুব সহজ ছিল না। আমি আমার ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি, আমার ইচ্ছাতেই এই পৃথিবী থেকে চলে যাব। আমার সঙ্গে ঈশ্বর সব সময় রয়েছেন, এটা আমি প্রাণপণ বিশ্বাস করি।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ