সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৫:২৬ পিএম, ১৬ জুলাই ২০২৬

গাজীপুরে কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। রাতের আঁধারে সংঘটিত এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, কবরস্থানটি দীর্ঘদিন ধরে […]

গাজীপুরে কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। রাতের আঁধারে সংঘটিত এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কবরস্থানটি দীর্ঘদিন ধরে আগাছা ও ঝোপঝাড়ে ঢাকা ছিল। বৃহস্পতিবার সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান তারা। পরে মাটি সরিয়ে দেখা যায়, কয়েকটি কবরের ভেতরে কঙ্কাল নেই।

খবর ছড়িয়ে পড়লে মৃত ব্যক্তিদের স্বজনসহ স্থানীয় লোকজন কবরস্থানে ভিড় করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে কিছু কাপড়চোপড় এবং কবর খোঁড়ার কাজে ব্যবহৃত কয়েকটি সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। তাদের অভিযোগ, মোট ৯টি কবর থেকে কঙ্কাল সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা আরও জানান, সকালে বিষয়টি জানাজানির পর কবরস্থানের দায়িত্বে থাকা ব্যক্তিরা খোঁড়া কবরগুলো পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেন।

ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কঙ্কাল চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ