সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য গ্লোবাল টেলিভিশনের চিফ রিপোর্টার আনজাম খালেক সম্প্রতি গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এই সম্মাননা প্রদান করা হয় তার পেশাদারিত্ব, সততা এবং দেশের উন্নয়নে অবিচল নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের […]
সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য গ্লোবাল টেলিভিশনের চিফ রিপোর্টার আনজাম খালেক সম্প্রতি গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এই সম্মাননা প্রদান করা হয় তার পেশাদারিত্ব, সততা এবং দেশের উন্নয়নে অবিচল নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ।
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের মেধাবী ও শ্রমজীবী ব্যক্তিবর্গকে সম্মানিত করা, যারা তাঁদের নিষ্ঠা ও প্রতিভার মাধ্যমে জাতির মর্যাদা বৃদ্ধি করেছেন।
অনুষ্ঠানটি ছিল এক সমৃদ্ধ পরিবেশের মেলবন্ধন, যেখানে আলোচনা পর্ব, অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে নিজেদের সাফল্যের গল্প শেয়ার করেন।
এদিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আবু তারিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। বক্তারা মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সবাইকে উদ্যমী হবার আহ্বান জানান।
এইবারের গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড বিজয়ী তালিকায় বিভিন্ন ক্ষেত্রের ২৪ জন বিশিষ্ট ও সফল ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। ব্যবসা, উদ্যোক্তা, চলচ্চিত্র, নাটক ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে।
এই ধরনের সম্মাননা দেশের মেধাবী ও সৃজনশীল ব্যক্তিদের উৎসাহিত করে জাতীয় উন্নয়নের পথে নতুন প্রাণ সঞ্চার করে। আনজাম খালেকের মতো গুণী সাংবাদিকদের কাজের স্বীকৃতি দেশের তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যম খাতের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।