চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তীব্র টিএসপি সারের সংকটে শীতকালীন ফসল চাষে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সরিষা, ভুট্টা, আলু ও শীতকালীন সবজির মাঠ এখন অনেক জায়গায় ফাঁকা পড়ে আছে, যা দূর থেকে মরুভূমির মতো মনে হচ্ছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টিএসপি সারের চাহিদা ছিল ১ হাজার ৭৫২ মেট্রিক টন, কিন্তু […]
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তীব্র টিএসপি সারের সংকটে শীতকালীন ফসল চাষে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সরিষা, ভুট্টা, আলু ও শীতকালীন সবজির মাঠ এখন অনেক জায়গায় ফাঁকা পড়ে আছে, যা দূর থেকে মরুভূমির মতো মনে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টিএসপি সারের চাহিদা ছিল ১ হাজার ৭৫২ মেট্রিক টন, কিন্তু বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৩৩৫ মেট্রিক টন। ফলে শীত মৌসুমে ৬ হাজার ১০ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে মাত্র ১ হাজার ৪৭৫ হেক্টরে। বাকি জমি অনাবাদি রয়ে গেছে।
সারের ঘাটতির কারণে সরিষা, ভুট্টা, সবজি ও আলু চাষ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম হয়েছে। কৃষকদের অভিযোগ, সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা বরাদ্দ কম পাওয়ার বিষয়টি স্বীকার করলেও সারের সংকট নেই বলে দাবি করেছেন।