সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:০৯ পিএম, ৩ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয়, গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং তাদের পরিবারের […]

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয়, গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করা হচ্ছে।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠন। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার, আহত যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণ, তাদের আত্মত্যাগের স্বীকৃতি এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরাই এই স্মরণসভার মূল উদ্দেশ্য।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত বিভিন্ন কর্মসূচির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের কথা রয়েছে। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা তুলে ধরতে ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল সংগঠনটির পক্ষ থেকে নয় দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলমান এই আয়োজন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র সমাবেশের মাধ্যমে শেষ হবে।

আয়োজকদের আশা, এসব কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের বার্তা নতুন প্রজন্মের কাছে আরও শক্তভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ