সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:০৩ পিএম, ৪ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থানকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে কঠিন ও দুর্ভেদ্য ব্যবস্থাও পরিবর্তন করা সম্ভব। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইউনূস সেন্টারের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা […]

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জুলাই গণঅভ্যুত্থানকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে কঠিন ও দুর্ভেদ্য ব্যবস্থাও পরিবর্তন করা সম্ভব।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইউনূস সেন্টারের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক চেতনার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি উল্লেখ করেন, জাতির স্মৃতিতে জুলাই শুধু একটি মাস নয়, বরং ৩৬ দিনের এক দীর্ঘ সংগ্রামের প্রতীক, যেখানে অন্যায়ের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ অবস্থান নতুন ইতিহাস রচনা করেছে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত, দৃষ্টিশক্তি হারানো ও স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিদের আত্মত্যাগের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. ইউনূস বলেন, এই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়; বরং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণে এটি সফল হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রিকশাচালক, শ্রমজীবী মানুষ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী এবং প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তিনি বিশেষভাবে স্মরণ করেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নেতৃত্ব দেশের তরুণ সমাজের জন্য একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

বিবৃতির শেষাংশে অধ্যাপক ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষকে ঐক্যের শক্তি সম্পর্কে নতুন উপলব্ধি দিয়েছে। তিনি গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতিকে ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ