সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৭:৫৭ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ দগ্ধ ৫

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ ৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলমের নাম জানা গেছে। বাকি ৪ জনের নাম জানা যায়নি। টঙ্গী […]

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ দগ্ধ ৫
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ ৫ জন দগ্ধ হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলমের নাম জানা গেছে। বাকি ৪ জনের নাম জানা যায়নি।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশরাত জাহান জানান, দগ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ