সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:২৪ পিএম, ৬ এপ্রিল ২০২৬

টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় ৭০ ঘর

গাজীপুরের টঙ্গীর নামাবাজার এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে টঙ্গীর মিলগেট সংলগ্ন নিশাত বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ভাষ্য, প্রথমে ‘মিস্টারের ঘর’ নামে পরিচিত একটি বস্তি ঘরে আগুন দেখা যায়। বাসিন্দারা চিৎকার শুরু করলে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে […]

টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় ৭০ ঘর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গাজীপুরের টঙ্গীর নামাবাজার এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে টঙ্গীর মিলগেট সংলগ্ন নিশাত বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের ভাষ্য, প্রথমে ‘মিস্টারের ঘর’ নামে পরিচিত একটি বস্তি ঘরে আগুন দেখা যায়। বাসিন্দারা চিৎকার শুরু করলে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে এটি দ্রুত শিল্পী বেগম, সাখিনা বেগম ও ফালানের ঘরসহ আশপাশের ৬০ থেকে ৭০টি বসতঘরে ছড়িয়ে যায়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বস্তির ঘরগুলোর ভেতরে থাকা বিভিন্ন মালামালও পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট পাঠানো হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ