সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

স্বাস্থ্য
৩:৪৫ অপরাহ্ন, ১ অক্টোবর ২০২৬

ডেঙ্গু পরীক্ষায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিয়েছে যুক্তরাষ্ট্র

ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ এনএস১ র‍্যাপিড ডায়াগনস্টিক কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট রাজধানীর পাশাপাশি দেশের উপজেলা পর্যায়ের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুত রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি […]

ডেঙ্গু পরীক্ষায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ এনএস১ র‍্যাপিড ডায়াগনস্টিক কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট রাজধানীর পাশাপাশি দেশের উপজেলা পর্যায়ের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুত রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের পর স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ