থাইল্যান্ডে শীতের শুরু উদযাপনে আয়োজিত বার্ষিক ‘নো-বাথিং ট্রিপ’ বা ‘গোসলবিহীন যাত্রায়’ অংশ নিয়ে বিপাকে পড়েছেন আড়াই হাজারের বেশি মোটরসাইকেল চালক। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির পুলিশ। তিন দিনব্যাপী এই যাত্রায় পাঁচটি দুর্ঘটনায় একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তরাঞ্চলীয় ফেতচাবুন প্রদেশের ফু থাপ বোয়েক ও খাও […]
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডে শীতের শুরু উদযাপনে আয়োজিত বার্ষিক ‘নো-বাথিং ট্রিপ’ বা ‘গোসলবিহীন যাত্রায়’ অংশ নিয়ে বিপাকে পড়েছেন আড়াই হাজারের বেশি মোটরসাইকেল চালক। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির পুলিশ। তিন দিনব্যাপী এই যাত্রায় পাঁচটি দুর্ঘটনায় একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তরাঞ্চলীয় ফেতচাবুন প্রদেশের ফু থাপ বোয়েক ও খাও খো পাহাড়ি এলাকায় এই মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিবছর শীতের শুরুতে আয়োজিত এ অনুষ্ঠানে হাজার হাজার তরুণ বাইকার ও মোটরসাইকেল পরিবর্তন বা মোডিফিকেশনপ্রেমী অংশ নেন।
পুলিশের তথ্য অনুযায়ী, যাত্রায় অংশ নেওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে ১ হাজার ৩৭৯টিতে বাধ্যতামূলক যন্ত্রাংশ ছিল না। ৫৬৮টি মোটরসাইকেলে নম্বরপ্লেট প্রদর্শন করা হয়নি। এ ছাড়া ৩৯৪ জন চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না, ১৮০ জন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়েছেন এবং ৭৪ জন অবৈধভাবে পরিবর্তিত মোটরসাইকেল ব্যবহার করেছেন।
সামান্য নিয়ম লঙ্ঘন এবং প্রথমবারের অপরাধের ক্ষেত্রে প্রায় ৫১০ জন চালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিপজ্জনক আচরণের অভিযোগে ৪৩ জনের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসব অপরাধের ক্ষেত্রে কারাদণ্ড, জরিমানা কিংবা মোটরসাইকেল বাজেয়াপ্ত হওয়ার মতো শাস্তির বিধান রয়েছে।
দুর্ঘটনায় প্রাণহানি ও আহত
আয়োজন চলাকালে শনিবার পাঁচটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে একজন চালক নিহত হন এবং ১২ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ এই যাত্রায় অংশ নিলেও এবার ট্রাফিক আইন লঙ্ঘন এবং দুর্ঘটনার কারণে আয়োজনটি আলোচনায় এসেছে। পুলিশ জানিয়েছে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: ব্যাংকক পোস্ট