দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ শুরু হয়। প্রথমে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে […]
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ শুরু হয়। প্রথমে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এন-১ মহাসড়কের ওই অংশে উভয়মুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজসহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।
তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সূত্র: ইত্তেফাক