সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৮:৫০ পূর্বাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫

ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। হাইকমিশনের সামনে টানানো নোটিশে এই সাময়িক স্থগিতাদেশের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে শনিবার […]

ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

হাইকমিশনের সামনে টানানো নোটিশে এই সাময়িক স্থগিতাদেশের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একটি উগ্রপন্থি সংগঠনের ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভের সময় তারা বাংলাদেশিদের ভারত ত্যাগের আহ্বান জানায়। একই দিনে রোববার শিলিগুঁড়িতে অবস্থিত বাংলাদেশের একটি ভিসা সেন্টারেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ