সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:১০ পিএম, ৩ জুন ২০২৬

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি

ভারতের রাজধানী দিল্লির মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন। বুধবার সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা একটি ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে বাংলাদেশ, […]

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের রাজধানী দিল্লির মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন।

বুধবার সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা একটি ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। ঘটনায় আহত অন্তত ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহত বিদেশিদের বেশিরভাগই চিকিৎসার জন্য দিল্লিতে অবস্থান করছিলেন। বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী, আহত পাঁচ বাংলাদেশিকে ম্যাক্স হাসপাতাল ও সফদরজং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে প্রায় ১০ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হলেও তদন্তকারীরা এখন বিদ্যুতের শর্ট সার্কিটকে সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করছেন। শুরুতে আগুন পাশের একটি রেস্তোরাঁ থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হলেও পরে পুলিশ জানায়, আগুনের সূত্রপাত হোটেল ভবনের ভেতর থেকেই।

তদন্তে আরও জানা গেছে, হোটেলটির অনুমোদন ছিল মাত্র ছয়টি কক্ষের জন্য। কিন্তু সেখানে প্রায় ২৫টি কক্ষ পরিচালনা করা হচ্ছিল। ফলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় হোটেলটির লাইসেন্স, অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা সনদ যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ