রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন—ভবানীপুর এলাকার বাসিন্দা রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫)। মর্জিনা বেগমের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া নুসরাত (২৯) নামের এক নারী […]
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নিহতরা হলেন—ভবানীপুর এলাকার বাসিন্দা রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫)। মর্জিনা বেগমের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া নুসরাত (২৯) নামের এক নারী চিকিৎসক আহত হয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, ঘটনাস্থলেই দুই নারী মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, পন্টুনে থাকা অবস্থায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে ডুবে যায়। বাসের ভেতরে আরও যাত্রী আটকে আছে কি না, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ ডুবুরি দল এনে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন নিখোঁজদের সন্ধানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে।