সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৫:০৫ পিএম, ৬ মার্চ ২০২৬

নওগাঁয় স্ত্রী–সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়িতে স্ত্রী ও শিশুকন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গৌতম সরকারের ছেলে রাজ সরকার জয় (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং তাদের ২৭ মাস বয়সী মেয়ে জিনি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার […]

নওগাঁয় স্ত্রী–সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়িতে স্ত্রী ও শিশুকন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গৌতম সরকারের ছেলে রাজ সরকার জয় (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং তাদের ২৭ মাস বয়সী মেয়ে জিনি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাজ সরকার জয় মাদকাসক্ত ছিলেন। স্বামীর মাদকাসক্তি ও বেপরোয়া আচরণের কারণে স্ত্রী বৃষ্টি সরকার একাধিকবার বাবার বাড়িতে চলে গেলেও পরে আবার সংসারে ফিরে আসেন। বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করেন।

ঘটনাস্থলেই বৃষ্টি সরকারের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয় ও তার শিশুকন্যাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে দুজনই মারা যান।

আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বৃষ্টি সরকারের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বামী ও সন্তানকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তিনি আরও বলেন, নিহত জয় মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ