সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪১ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, বিলিয়ন ডলারের জরিমানা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আরও একটি মামলায় ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়ালালামপুর হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১১ দশমিক ৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার) জরিমানাও করা হয়েছে। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) কেলেঙ্কারিতে ক্ষমতার অপব্যবহারের চারটি ও অর্থপাচারের ২১টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এর আগে ২০২০ সালে […]

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, বিলিয়ন ডলারের জরিমানা

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আরও একটি মামলায় ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়ালালামপুর হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১১ দশমিক ৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার) জরিমানাও করা হয়েছে। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) কেলেঙ্কারিতে ক্ষমতার অপব্যবহারের চারটি ও অর্থপাচারের ২১টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এর আগে ২০২০ সালে ১এমডিবি তহবিল থেকে অর্থ আত্মসাতের ঘটনায় নাজিব রাজাক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দণ্ডিত হন। ১এমডিবি সংশ্লিষ্ট একাধিক মামলায় ২০২২ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন।

মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থার তথ্যমতে, রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি থেকে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, যা প্রায় ৫৬৮ মিলিয়ন মার্কিন ডলার, অবৈধভাবে নাজিব রাজাকের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করা হয়েছিল।

রায় ঘোষণাকালে বিচারক কলিন লরেন্স সেকেরাহ বলেন, আসামিপক্ষ দাবি করেছিল যে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে আদালতে উপস্থাপিত শক্ত প্রমাণ সেই দাবি নাকচ করেছে। প্রমাণে স্পষ্ট হয়েছে, নাজিব রাজাক ১এমডিবিতে নিজের প্রভাবশালী অবস্থান ও ক্ষমতার অপব্যবহার করেছেন।

ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়, ১এমডিবির সহযোগী প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনাল–সংক্রান্ত মামলায় নাজিবের বিদ্যমান ছয় বছরের কারাদণ্ড শেষ হওয়ার পর, অর্থাৎ ২০২৮ সাল থেকে নতুন করে ১৫ বছরের সাজা কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে ১এমডিবি তহবিল থেকে প্রায় ৯০ লাখ মার্কিন ডলার আত্মসাতের দায়ে নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা পরে কমিয়ে ছয় বছর করা হয়। বর্তমানে তিনি সেলাঙ্গর প্রদেশের কাজাং কারাগারে সেই সাজা ভোগ করছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ