সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:৫৯ পিএম, ২ ডিসেম্বর ২০২৫

নাটোরে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্য নিহত

নাটোরের বনপাড়া-লালপুর মহাসড়কের জয়বাংলার মোড়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে ড্রাম ট্রাক ও ইজি বাইকের সংঘর্ষে মামুনুর রশিদ নামের এক সেনাবাহিনীর সার্জেন্ট নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ইজিবাইকে মামুনুর রশিদ লালপুর থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বনপাড়া-লালপুর সড়কের বাহিমালী এলাকায় পৌঁছালে লালপুরের দিকে যাওয়া একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক […]

নাটোরে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নাটোরের বনপাড়া-লালপুর মহাসড়কের জয়বাংলার মোড়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে ড্রাম ট্রাক ও ইজি বাইকের সংঘর্ষে মামুনুর রশিদ নামের এক সেনাবাহিনীর সার্জেন্ট নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ইজিবাইকে মামুনুর রশিদ লালপুর থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বনপাড়া-লালপুর সড়কের বাহিমালী এলাকায় পৌঁছালে লালপুরের দিকে যাওয়া একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজি বাইকের যাত্রী সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ গুরুতর আহত হন।

স্থানীয়রা আরো জানান, আহত সেনা সার্জেন্টকে বনপাড়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ