সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৭:০২ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬

নিউইয়র্কের ব্রঙ্কসে ওয়েলনেস চেক করতে গিয়ে গুলিবিদ্ধ দুই নিরাপত্তাকর্মী, বন্দুকধারীর আত্মহত্যা

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের কো-অপ সিটিতে এক বাসিন্দার শারীরিক ও মানসিক সুস্থতার খোঁজ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন দুই নিরাপত্তাকর্মী। সোমবার দুপুর ১২টার দিকে একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। পরে হামলাকারী ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি ভবনের ২৫ তলার একটি অ্যাপার্টমেন্টে নিজেকে অবরুদ্ধ করে আত্মহত্যা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, কো-অপ সিটি পাবলিক সেফটি […]

নিউইয়র্কের ব্রঙ্কসে ওয়েলনেস চেক করতে গিয়ে গুলিবিদ্ধ দুই নিরাপত্তাকর্মী, বন্দুকধারীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের কো-অপ সিটিতে এক বাসিন্দার শারীরিক ও মানসিক সুস্থতার খোঁজ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন দুই নিরাপত্তাকর্মী। সোমবার দুপুর ১২টার দিকে একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। পরে হামলাকারী ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি ভবনের ২৫ তলার একটি অ্যাপার্টমেন্টে নিজেকে অবরুদ্ধ করে আত্মহত্যা করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, কো-অপ সিটি পাবলিক সেফটি ডিপার্টমেন্টের দুই সদস্য ওই ভবনে ওয়েলনেস চেক করতে গিয়েছিলেন। এ সময় এক বাসিন্দা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুই কর্মকর্তা আহত হন। তাঁদের একজনের হাতে এবং অন্যজনের শরীরের পেছনের অংশে গুলি লাগে। দুজনই নিরস্ত্র ছিলেন।

আহত কর্মকর্তাদের উদ্ধার করে সেন্ট বার্নাবাস হাসপাতালে নেওয়া হয়। সূত্র জানিয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত এবং তাঁরা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

গুলি চালানোর পর হামলাকারী ভবনটির ২৫ তলার একটি অ্যাপার্টমেন্টে অবস্থান নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ইমার্জেন্সি সার্ভিস ইউনিট, হোস্টেজ নেগোশিয়েশন টিম এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স রেসপন্স ইউনিট। পরে ওই অ্যাপার্টমেন্টে হামলাকারীর আত্মহত্যার খবর পাওয়া যায়।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে কী কারণে ওই ব্যক্তি দুই নিরাপত্তাকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: আওয়াজবিডি

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ