সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:৫৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

নিউইয়র্কের কুইন্সের ম্যাসাজ পার্লারে নারী কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, তিন দিন পর গ্রেপ্তার সন্দেহভাজন

নিউইয়র্কের কুইন্সের ফ্লাশিং এলাকায় একটি ম্যাসাজ পার্লারের ৩৯ বছর বয়সী নারী কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। গত ৬ নভেম্বর বিকেলে ৩৬-১৭ ১৬৪তম স্ট্রিটের ওই প্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিন দিন পর, ৯ নভেম্বর সন্দেহভাজন ঝোরড্র্যাক ব্লডিওনকে (Zhordrack Blodywon) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি […]

নিউইয়র্কের কুইন্সের ম্যাসাজ পার্লারে নারী কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, তিন দিন পর গ্রেপ্তার সন্দেহভাজন

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের কুইন্সের ফ্লাশিং এলাকায় একটি ম্যাসাজ পার্লারের ৩৯ বছর বয়সী নারী কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। গত ৬ নভেম্বর বিকেলে ৩৬-১৭ ১৬৪তম স্ট্রিটের ওই প্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিন দিন পর, ৯ নভেম্বর সন্দেহভাজন ঝোরড্র্যাক ব্লডিওনকে (Zhordrack Blodywon) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি এবং অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ওই প্রতিষ্ঠানে একজন অচেতন ব্যক্তির বিষয়ে ৯১১ নম্বরে ফোন করা হয়। খবর পেয়ে ১০৯তম প্রিসিঙ্কটের পুলিশ সদস্য ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তাঁরা এক নারীকে শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের ক্ষতসহ পড়ে থাকতে দেখেন। পরে ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যামনিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর এক বন্ধু তাঁকে ওই অবস্থায় দেখতে পেয়ে জরুরি সেবায় ফোন করেন। নারীর পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। তাঁর বয়স ৩৯ বছর বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অ্যামনিউইয়র্ক জানিয়েছে, নিরাপত্তা ক্যামেরার ফুটেজে ব্লডিওনকে ৬ নভেম্বর বিকেল ৪টা ১৬ মিনিটের দিকে কালো পোশাক পরে ম্যাসাজ পার্লারটিতে প্রবেশ করতে দেখা যায়। প্রায় ২০ মিনিট পর তাঁকে দরজায় লাথি মেরে বেরিয়ে যেতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, তিনি ওই প্রতিষ্ঠানের একজন গ্রাহক ছিলেন।

পুলিশের বরাত দিয়ে এনবিসি নিউইয়র্ক জানিয়েছে, ব্লডিওন গৃহহীন। তাঁকে গ্রেপ্তারের পর হত্যা, ডাকাতি এবং অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি। অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউইয়র্ক সিটির মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানিয়েছে, একাধিক ধারালো অস্ত্রের আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: অ্যামনিউইয়র্ক, এনবিসি নিউইয়র্ক ও পিপল

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ