সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
১:৩১ পিএম, ১৯ নভেম্বর ২০২৫

নিউইয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ফান্ড রেইজিং ডিনার

দি বাংলা ভয়েস ডেস্কঃ  রোববার (১৫ নভেম্বর)নিউইয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের (মসজিদ নামিরাহ) বার্ষিক ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ মিলনায়তনে এই ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ (নাহার) এর চেয়ারম্যান ডা: আতাউল গনি ওসমানী। প্রধান আলোচক ছিলেন মসজিদে নামিরাহ এর ইমাম ও খতিব […]

নিউইয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ফান্ড রেইজিং ডিনার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক  রোববার (১৫ নভেম্বর)নিউইয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের (মসজিদ নামিরাহ) বার্ষিক ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ মিলনায়তনে এই ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ (নাহার) এর চেয়ারম্যান ডা: আতাউল গনি ওসমানী। প্রধান আলোচক ছিলেন মসজিদে নামিরাহ এর ইমাম ও খতিব মাওলানা অলিউর রহমান সিরাজী।

সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং সেন্টারের সাধারণ সম্পাদক কায়কোবাদ কবীরের পরিচলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম মাছুম, মসজিদে আবরারের ইমাম হাফিজ রায়হান। আমন্ত্রিত অতিথি ছিলেন মাদানী মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, মুনা এস্টোরিয়া চ্যাপ্টারের সভাপতি আব্দুস সবুর প্রমুখ।

আল্লাহর ঘর মসজিদ মুসলিম সমাজের মূলকেন্দ্র উল্লেখ করে বক্তাগণ বলেন, মসজিদ নির্মাণ অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহর প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। কিন্তু শর্ত হলো, এতে কোনো রকমের অহমিকা, গৌরবের বিষয় অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। মসজিদ নির্মাণ করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদ নির্মাণ করা। কারো সেই সামর্থ্য না থাকলে কমপক্ষে সহযোগিতা করবে। মসজিদের রক্ষণাবেক্ষণে আত্মনিয়োগ করবে।
প্রায় ৩৫০ মুসল্লির উপস্থিতিতে শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন হামিমুল ইসলাম হামিম ও হাফিজ তাহমীদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, প্রফেসর সোলায়মান, আজগর আলী, আব্দুল হাকিম মিয়া, আরাফাত রহমান, আব্দুর রশিদ সানা, আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক, আহসান খান, আশরাফুল আলম মিলন, নুরুল আমিন ভূইয়া, সাইয়্যেদ আহমেদ, আব্দুর রহমান, ফেরদৌস আলমসহ আরো অনেকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আরাফাত রহমান ও সৈয়দ আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ