সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
১:৩৪ অপরাহ্ন, ২ ডিসেম্বর ২০২৫

নিউইয়র্কে সাহিত্য একাডেমির পঞ্চদশ বর্ষপূর্তি উদযাপন

দি বাংলা ভয়েস :   নিউইয়র্কের অনুষ্ঠিত হলো বাংলা ভাষায় নির্মল সাহিত্যচর্চার প্রাণকেন্দ্র ‘সাহিত্য একাডেমি’র পঞ্চদশ বর্ষপূর্তি অনুষ্ঠান । গত ২৮ নভেম্বর  সন্ধ্যায় উডসাইডের একটি মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান মোশাররফ হোসেন। প্রবাসের কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিমনা সাহিত্যামোদীদের মিলনমেলায় পরিণত হয় দিনটি।বর্ষপূর্তির এ আসরে সংগঠনের শুভ কামনা করে বক্তব্য রাখেন, প্রবীণ […]

নিউইয়র্কে সাহিত্য একাডেমির পঞ্চদশ বর্ষপূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস :   নিউইয়র্কের অনুষ্ঠিত হলো বাংলা ভাষায় নির্মল সাহিত্যচর্চার প্রাণকেন্দ্র ‘সাহিত্য একাডেমি’র পঞ্চদশ বর্ষপূর্তি অনুষ্ঠান ।

গত ২৮ নভেম্বর  সন্ধ্যায় উডসাইডের একটি মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান মোশাররফ হোসেন।

প্রবাসের কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিমনা সাহিত্যামোদীদের মিলনমেলায় পরিণত হয় দিনটি।
বর্ষপূর্তির এ আসরে সংগঠনের শুভ কামনা করে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও মনজুর আহমেদ, নাট্য ব্যক্তিত্ব রেখা আহমেদ, প্রাবন্ধিক হাসান ফেরদৌস, লেখক আবেদীন কাদের, কবি  শামস আল মমীন, হোসাইন কবির, লেখক আহমেদ মাযহার, এবিএম সালেহ উদ্দিন, আদনান সৈয়দ, হুমায়ুন কবির ঢালী, সুরীত বড়ুয়া, হুসনে আরা, মহাতাপা পালিত, রানু ফেরদৌস প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীরা কাদরী।

বক্তারা বলেন, পনেরো বছরের এই পথচলা প্রবাসের সাংস্কৃতিক জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উপস্থিত কবি-সাহিত্যিকদের স্মৃতিচারণায় উঠে আসে সাহিত্য একাডেমির দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা, সৃজনযাত্রার ইতিহাস ও প্রবাসে সৃজনশীল বাংলা সাহিত্যচর্চার গুরুত্ব।


পরিশেষে বক্তারা সাহিত্য একাডেমির আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন এবং সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ