সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
১২:৫৬ অপরাহ্ন, ৫ জুন ২০২৬

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি প্রার্থী জাকির চৌধুরীর কমিউনিটি সভা

নিউইয়র্ক স্টেটের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনকে সামনে রেখে ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট ৮৭ থেকে অ্যাসেম্বলিম্যান পদপ্রার্থী জাকির চৌধুরী, সিপিএ’র উদ্যোগে এক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বুধবার (৪ জুন) ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ‘জাকির ফর দ্য ব্রঙ্কস’ নির্বাচন পরিচালনা […]

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি প্রার্থী জাকির চৌধুরীর কমিউনিটি সভা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক স্টেটের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনকে সামনে রেখে ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট ৮৭ থেকে অ্যাসেম্বলিম্যান পদপ্রার্থী জাকির চৌধুরী, সিপিএ’র উদ্যোগে এক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বুধবার (৪ জুন) ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ‘জাকির ফর দ্য ব্রঙ্কস’ নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত সভায় ডিস্ট্রিক্ট ৮৭-এর বিভিন্ন সমস্যা, কমিউনিটির চাহিদা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে জাকির চৌধুরী বলেন, ব্রঙ্কসের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি শিক্ষা, জননিরাপত্তা, সাশ্রয়ী আবাসন, ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন এবং অভিবাসী কমিউনিটির অধিকার নিয়ে তার অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “ডিস্ট্রিক্ট ৮৭-এর মানুষ এমন একজন প্রতিনিধি চান, যিনি কমিউনিটির বাস্তব সমস্যা বোঝেন এবং সেগুলোর কার্যকর সমাধানে কাজ করতে পারবেন। আমি সেই লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি।”

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জাকির চৌধুরীর দীর্ঘদিনের কমিউনিটি সম্পৃক্ততা, পেশাগত অভিজ্ঞতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি ব্রঙ্কসের বাসিন্দাদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবেন।

সভায় ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, তরুণ ভোটারদের সম্পৃক্ততা এবং নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। আয়োজকরা জানান, প্রাইমারী নির্বাচন পর্যন্ত বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে কমিউনিটি সভা, গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, নিউইয়র্ক স্টেটের ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনের আগাম ভোটগ্রহণ আগামী ১৩ থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর মূল প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ জুন ২০২৬।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ