সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ছবিঘর
৭:৪৫ এএম, ২২ ডিসেম্বর ২০২৫

নিরাপত্তার জন্য জুলাই যোদ্ধারা পাচ্ছেন গ্যানম্যান

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীন পররাষ্ট্রনীতির পক্ষে যারা সরব, তাদের লক্ষ্য করে পরিকল্পিত হামলার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ভারতের আধিপত্যবাদী নীতির বিরোধিতা করা ব্যক্তিরাই ঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন নিরাপত্তা সংশ্লিষ্টরা। ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে […]

নিরাপত্তার জন্য জুলাই যোদ্ধারা পাচ্ছেন গ্যানম্যান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীন পররাষ্ট্রনীতির পক্ষে যারা সরব, তাদের লক্ষ্য করে পরিকল্পিত হামলার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ভারতের আধিপত্যবাদী নীতির বিরোধিতা করা ব্যক্তিরাই ঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন নিরাপত্তা সংশ্লিষ্টরা।

ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনায় সেই আশঙ্কা আরও জোরালো হয়েছে। এ ঘটনায় নীতিনির্ধারণী মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটে জুলাই আন্দোলনের যোদ্ধা, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করছে সরকার। কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে। এদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও সারজিস আলম।

এছাড়া জামায়াত, বিএনপি, জেপি, গণসংহতি আন্দোলন ও এলডিপির একাধিক নেতা ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের জন্যও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, যারা নিরাপত্তা সহায়তা চেয়েছেন, তাদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ