সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ছবিঘর
১:২৬ পিএম, ৭ আগস্ট ২০২৬

মক্কার গ্র্যান্ড মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন পাঁচ প্রভাবশালী মুসলিম নেতা

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন বিশ্বের প্রভাবশালী পাঁচ মুসলিম নেতা। যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরবে অবস্থান করছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ দিন। এদিন খুতবার পর জুমার নামাজ আদায় করা হয়। সেই প্রেক্ষাপটে মক্কার গ্র্যান্ড মসজিদে এক কাতারে দাঁড়িয়ে […]

মক্কার গ্র্যান্ড মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন পাঁচ প্রভাবশালী মুসলিম নেতা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন বিশ্বের প্রভাবশালী পাঁচ মুসলিম নেতা। যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরবে অবস্থান করছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ দিন। এদিন খুতবার পর জুমার নামাজ আদায় করা হয়। সেই প্রেক্ষাপটে মক্কার গ্র্যান্ড মসজিদে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট ওই মুহূর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। প্রকাশিত ছবিতে মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতাদের একই সারিতে নামাজ আদায় করতে দেখা যায়।

সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হওয়ার প্রেক্ষাপটে এ সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এরই অংশ হিসেবে তুরস্কের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরাও সৌদি আরবে অবস্থান করছেন।

এদিকে মক্কার গ্র্যান্ড মসজিদে একসঙ্গে নামাজ আদায়ের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে। মুসলিম বিশ্বের শীর্ষ পর্যায়ের নেতাদের এমন অংশগ্রহণকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ