সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৬:২৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দিলে ২ থেকে ৭ বছরের কারাদণ্ড

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নির্বাচনি ব্যয়ের হিসাব দাখিল বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী এই হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে […]

সশস্ত্র বাহিনীর সঙ্গে ইসির বৈঠক রাজনৈতিক নেতাদের তদবিরেও অপরাধীকে না ছাড়ার নির্দেশ.
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নির্বাচনি ব্যয়ের হিসাব দাখিল বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী এই হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে ইসি এ নির্দেশনা দেয়।

পরিপত্রে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি নির্বাচনি ব্যয়ের রিটার্ন (ফরম-২২) সঠিকভাবে জমা না দেন অথবা এ বিষয়ে জারি করা কোনো নির্দেশ অমান্য করেন, তবে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডযোগ্য অপরাধে অপরাধী হিসেবে বিবেচিত হবেন।

আইনে বর্ণিত ওই অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট অপরাধের জন্য কমপক্ষে দুই বছর এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড আরোপ করা যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ