সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:৪১ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের চুল সাজানো, মেকআপ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিত্বমূলক কাজে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার ব্যয় করেছে দেশটির সরকার। তথ্য অধিকার আইনে করা এক আবেদনের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এসব তথ্য প্রকাশ করেছে। ২০২৫ সালের ডিসেম্বরে আইনজীবী ইয়ারা উইঙ্কলার-শালিত তথ্য অধিকার আইনে আবেদনটি করেন। প্রকাশিত নথি অনুযায়ী, মোট ব্যয়ের […]

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের চুল সাজানো, মেকআপ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিত্বমূলক কাজে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার ব্যয় করেছে দেশটির সরকার। তথ্য অধিকার আইনে করা এক আবেদনের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এসব তথ্য প্রকাশ করেছে।

২০২৫ সালের ডিসেম্বরে আইনজীবী ইয়ারা উইঙ্কলার-শালিত তথ্য অধিকার আইনে আবেদনটি করেন। প্রকাশিত নথি অনুযায়ী, মোট ব্যয়ের প্রায় ৯০ শতাংশই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারার সময়ে হয়েছে।

নথির বিভিন্ন অংশে নেতানিয়াহুর ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট ও মেকআপ শিল্পীদের নাম মুছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এসব তথ্য গোপন রাখার কারণ হিসেবে ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’র কথা উল্লেখ করেছে।

মাসভিত্তিক হিসাবেও এ খাতে ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে যুদ্ধ শুরুর সময়ের আশপাশেও চুল ও মেকআপের পেছনে সরকারি ব্যয় অব্যাহত ছিল। ওই বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চুল সাজাতে প্রায় ২ হাজার ৬০০ ডলার এবং মেকআপে ১ হাজার ৫৮০ ডলার ব্যয় হয়। শুধু অক্টোবরেই চুল সাজানোর জন্য খরচ হয় প্রায় ৮১০ ডলার।

বছরভিত্তিক হিসাবে ২০২৩ সালে এ খাতে মোট ব্যয় ছিল প্রায় ১ লাখ ৩ হাজার ডলার। এর আগের বছর ২০২২ সালে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের সময়ে ব্যয় হয়েছিল প্রায় ২৭ হাজার ৬০০ ডলার।

২০২৫ সালে চুল ও মেকআপে ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রায় ১ লাখ ১১ হাজার ডলারে দাঁড়ায়। এর বড় একটি অংশ ব্যয় হয়েছে নেতানিয়াহুর বিদেশ সফরের সময়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরে চুল ও মেকআপের পেছনে প্রায় ১৩ হাজার ৫০০ ডলার এবং ২০২৪ সালের জুলাইয়ে একই শহর সফরে প্রায় ১১ হাজার ৫০০ ডলার খরচ হয়।

চুল ও মেকআপের বাইরে পোশাক ও অতিথি আপ্যায়নসহ সরকারি প্রতিনিধিত্বমূলক খাতের ব্যয়ের তথ্যও প্রকাশ করা হয়েছে। এসব খাতে নেতানিয়াহুর সময়ে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৩৪ হাজার ডলার। বেনিয়েটের সময়ে এ ব্যয় ছিল প্রায় ১৯ হাজার ডলার এবং লাপিদের সময়ে প্রায় ২ হাজার ৬০০ ডলার।

তবে গয়না, পোশাক বা ইমেজ কনসালট্যান্টদের পেছনে কত অর্থ ব্যয় হয়েছে, সে তথ্য প্রকাশ করা হয়নি। মুভমেন্ট ফর ফ্রিডম অব ইনফরমেশন এসব তথ্যও চেয়েছিল।

সূত্র: ডব্লিউআইওএন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ