সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৩৯ অপরাহ্ন, ২৬ আগস্ট ২০২৬

নেপালের বন্যা-ভূমিধসে শোক বাংলাদেশের, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে দেশটির চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সরকার। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক ও সংহতির কথা জানানো হয়। […]

নেপালের বন্যা-ভূমিধসে শোক বাংলাদেশের, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে দেশটির চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সরকার।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক ও সংহতির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতিম নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

নেপালে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের খবর এবং এর সার্বিক পরিস্থিতি বাংলাদেশ নিয়মিত পর্যবেক্ষণ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বহু মানুষ নিখোঁজ থাকা এবং পর্যটকসহ অনেকের মৃত্যুর আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

দুর্যোগ মোকাবিলায় নেপালের চলমান ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়েছে।

এ ছাড়া বন্যা ও ভূমিধসে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়েছে। নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতার জন্যও কামনা করেছে বাংলাদেশ সরকার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ