সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫১ অপরাহ্ন, ২৯ আগস্ট ২০২৬

নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংকের লকার ভেঙে টাকা লুট, আটক ২৯

নেপালে ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাওয়া একটি ব্যাংকের লকার ভেঙে ভেতরে থাকা নগদ টাকা লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রসুয়া জেলার ভোতেকোশি এলাকা থেকে বন্যার পানিতে একটি ব্যাংকের লকার ভেসে যায়। পরে ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর […]

নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংকের লকার ভেঙে টাকা লুট, আটক ২৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নেপালে ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাওয়া একটি ব্যাংকের লকার ভেঙে ভেতরে থাকা নগদ টাকা লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রসুয়া জেলার ভোতেকোশি এলাকা থেকে বন্যার পানিতে একটি ব্যাংকের লকার ভেসে যায়। পরে ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশুলি নদীর কাছে লকারটির সন্ধান পাওয়া যায়।

স্থানীয় কয়েকজন লকারটি ভেঙে ভেতরে থাকা নগদ টাকা নিয়ে গেছেন—এমন তথ্য পাওয়ার পর বিষয়টি তদন্তে ঘটনাস্থলে যায় ধাদিং পুলিশের একটি দল। প্রাথমিক তল্লাশিতে ২৯ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশই গালছি-৪-এর মাস্টার এলাকার বাসিন্দা। এ ছাড়া গালছি-৬-এর আদমঘাট ও সিদ্ধালেক-৭-এর আদমতার এলাকার কয়েকজনও আটক হয়েছেন। অন্য কয়েকজন চিতওয়ান ও পারসার বাসিন্দা হলেও বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন।

আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। উদ্ধার হওয়া অর্থের উৎস, লকার থেকে ঠিক কত টাকা নেওয়া হয়েছিল এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে নেপালে বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নেওয়ার অভিযোগে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে নিহত ও নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শনিবারের হিসাব অনুযায়ী, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন।

এর আগে শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। নতুন হিসাবে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনেই অপরিবর্তিত রয়েছে।

ভয়াবহ বন্যা ও ভূমিধসের কয়েক দিন পরও নেপালের বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্যোগকবলিত এলাকায় লুটপাট ও অপরাধ ঠেকাতেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ