Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:২৭ পিএম, ৩০ জুলাই ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, সম্পর্ক জোরদারে ইতিবাচক আলোচনা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ সফরে সার্জিও গোরের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে […]

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, সম্পর্ক জোরদারে ইতিবাচক আলোচনা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ সফরে সার্জিও গোরের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর লিখেছেন, “বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতে পেরে ভালো লেগেছে। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রথমে দুই দেশের প্রতিনিধিদল নিয়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন বিশেষ দূত প্রায় ২০ মিনিট একান্তে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। দুই পক্ষই বিদ্যমান অংশীদারিত্ব আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে আঞ্চলিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

তিন দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। তিনি বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দিয়েছেন।

ভারতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ