সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৬ পিএম, ২৩ মে ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানির ঈদের ছুটি কমিয়ে একদিন করল শুভেন্দু সরকার

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর কোরবানির ঈদের ছুটিতে পরিবর্তন এনেছে নতুন বিজেপি সরকার। আগে ঘোষিত দুই দিনের ছুটি কমিয়ে এবার একদিন করা হয়েছে। শনিবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র নতুন বিজ্ঞপ্তি জারি করে জানান, আগামী ২৮ মে কোরবানির ঈদ উপলক্ষে একদিনের সরকারি ছুটি থাকবে। এর আগে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় প্রকাশিত ২০২৬ সালের […]

পশ্চিমবঙ্গে কোরবানির ঈদের ছুটি কমিয়ে একদিন করল শুভেন্দু সরকার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর কোরবানির ঈদের ছুটিতে পরিবর্তন এনেছে নতুন বিজেপি সরকার। আগে ঘোষিত দুই দিনের ছুটি কমিয়ে এবার একদিন করা হয়েছে।

শনিবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র নতুন বিজ্ঞপ্তি জারি করে জানান, আগামী ২৮ মে কোরবানির ঈদ উপলক্ষে একদিনের সরকারি ছুটি থাকবে।

এর আগে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় বকরি ঈদের জন্য ২৬ ও ২৭ মে—দুই দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হলো।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর সরকার প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার ওপরও জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

সরকারি কর্মীদের অফিসে উপস্থিতি ও কাজের সময় নিয়েও নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ছুটির সংস্কৃতি কমিয়ে জনসেবার গতি বাড়ানোর বার্তাও দেওয়া হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে ধারণা করছেন, সামনে দুর্গাপূজাসহ অন্যান্য উৎসবের দীর্ঘ ছুটিতেও পরিবর্তন আসতে পারে।

রাজ্য সরকার জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার ঈদের ছুটি একদিন নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ