পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক আলোচনা যখন তুঙ্গে, তখন ভিন্নধর্মী মন্তব্য করে আলোচনায় এসেছেন ভারতীয় নির্মাতা ও অভিনেতা কৌশিক মুখোপাধ্যায়।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিনে বিভিন্ন তারকা ব্যক্তিত্বের কাছে তাদের পছন্দের মুখ্যমন্ত্রী সম্পর্কে জানতে চাওয়া হয়। সেই প্রশ্নের জবাবে কৌশিক মুখোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে তার আদর্শ […]
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক আলোচনা যখন তুঙ্গে, তখন ভিন্নধর্মী মন্তব্য করে আলোচনায় এসেছেন ভারতীয় নির্মাতা ও অভিনেতা কৌশিক মুখোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিনে বিভিন্ন তারকা ব্যক্তিত্বের কাছে তাদের পছন্দের মুখ্যমন্ত্রী সম্পর্কে জানতে চাওয়া হয়। সেই প্রশ্নের জবাবে কৌশিক মুখোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে তার আদর্শ রাজনীতিবিদ মনে হয়।
তিনি বলেন, ‘এই সময় দাঁড়িয়ে জোহরান মামদানির মতো একজন নেতাকে খুব প্রয়োজন বলে মনে করি। আমাদের এখানেও যদি এ ধরনের নেতৃত্ব তৈরি হয়, তাহলে সেটা ভালো হবে।’
কৌশিক আরও বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে উঠে আসছে এবং ভবিষ্যতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি করেছে। অনেকেই এটিকে বিকল্প রাজনৈতিক নেতৃত্বের প্রতি সমর্থন হিসেবে দেখছেন।