ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, সরকারি অনুমোদন বা শংসাপত্র ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানায়। এর আগে […]
ছবি: সংগৃহীত
ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, সরকারি অনুমোদন বা শংসাপত্র ছাড়া কোনো পশু জবাই করা যাবে না।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানায়।
এর আগে গত ১৩ মে পশ্চিমবঙ্গ সরকার গরু ও মহিষ জবাইয়ে কয়েকটি শর্ত আরোপ করে বিজ্ঞপ্তি জারি করে। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়।
আদালত পর্যবেক্ষণে বলেন, জবাইয়ের আগে সংশ্লিষ্ট পশু উপযুক্ত কি না, তা যাচাই করে সরকারি শংসাপত্র নিতে হবে। পাশাপাশি প্রকাশ্যে পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্ট আরও জানিয়েছে, শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া ও প্রয়োজনীয় অবকাঠামো রাজ্য সরকারকে পুনর্বিবেচনা করতে হবে। তবে মামলার সাংবিধানিক বৈধতা নিয়ে শুনানি চললেও আপাতত বর্তমান বিধিনিষেধ কার্যকর থাকবে।
আদালত পূর্বের একটি রায়ের প্রসঙ্গ টেনে জানায়, গরু কোরবানি ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলনের অংশ নয়—সুপ্রিম কোর্টের এমন পর্যবেক্ষণও বিবেচনায় রাখা হয়েছে।
রাজ্য সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, গরু, ষাঁড়, বলদ, মহিষ ও এ ধরনের নির্দিষ্ট প্রাণী জবাইয়ের আগে সরকারি অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।