গণিতের অন্যতম সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মান ফিল্ডস মেডেল অর্জন করেছেন চীনের দুই গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হলেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ফিল্ডস মেডেল প্রতি চার […]
ছবি: সংগৃহীত
গণিতের অন্যতম সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মান ফিল্ডস মেডেল অর্জন করেছেন চীনের দুই গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হলেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
ফিল্ডস মেডেল প্রতি চার বছর অন্তর প্রদান করা হয়। সাধারণত ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ চারজন গণিতবিদকে গণিতে অসামান্য অবদান এবং গবেষণার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
বিশ্বজুড়ে ফিল্ডস মেডেলকে গণিতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারে গণিতের জন্য আলাদা কোনো বিভাগ না থাকায় একে প্রায়ই ‘গণিতের নোবেল’ বলা হয়।
চীনের দুই গণিতবিদের এই অর্জন দেশটির গণিত গবেষণার জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক গণিত অঙ্গনেও এটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে।