সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৩:১৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীর বাড়ি থেকে টাকা-স্বর্ণের সঙ্গে ফ্রিজের মাছ-মাংসও নিয়ে গেল চোর

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা গ্রামে নেদারল্যান্ডসপ্রবাসী রেদাজের ডুপ্লেক্স বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি ফ্রিজে থাকা মাছ-মাংসসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। প্রবাসী রেদাজের ভগ্নিপতি বাহাউদ্দীন জানান, গত সোমবার সকালে বাড়ির মালিক মাওলানা বাসির হোসেন ও তাঁর স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় যান। […]

প্রবাসীর বাড়ি থেকে টাকা-স্বর্ণের সঙ্গে ফ্রিজের মাছ-মাংসও নিয়ে গেল চোর

ছবি: সংগৃহীত (এআইয়ের সাহায্যে তৈরি)

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা গ্রামে নেদারল্যান্ডসপ্রবাসী রেদাজের ডুপ্লেক্স বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি ফ্রিজে থাকা মাছ-মাংসসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

প্রবাসী রেদাজের ভগ্নিপতি বাহাউদ্দীন জানান, গত সোমবার সকালে বাড়ির মালিক মাওলানা বাসির হোসেন ও তাঁর স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় যান। এ সময় বাড়িতে দুই কেয়ারটেকার বিলকিস বেগম ও জ্যোৎস্না বেগম ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কেয়ারটেকার বিলকিস বেগমের স্বামী আনোয়ার অসুস্থ—এমন কথা বলে জ্যোৎস্না বেগমকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

পরদিন বুধবার সকাল ছয়টার দিকে মাওলানা বাসির হোসেন ও তাঁর স্ত্রী বাড়িতে ফিরে প্রধান গেটের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে তারা দেখেন, ডুপ্লেক্স বাড়িটির নিচতলা ও ওপরতলার স্টিল ও কাঠের আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় রয়েছে।

চোরেরা সেখান থেকে নগদ ২ লাখ টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ, চার্জার ফ্যান এবং ফ্রিজে সংরক্ষিত মাছ ও মাংসসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল নিয়ে গেছে। এ সময় ঘরের অন্যান্য আসবাবপত্রও তছনছ করে রাখা হয়।

তদন্ত শুরু করেছে পুলিশ

ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, চুরির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ