সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
১২:৩৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সোমবার রাতে নিম্নচাপে পরিণত হয়। পরদিন মঙ্গলবার সেটি আরও […]

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সোমবার রাতে নিম্নচাপে পরিণত হয়। পরদিন মঙ্গলবার সেটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নেয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

বুধবার দুপুর ১২টার দিকে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯২০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পরে এটি ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে দেশের রাজশাহী ও রংপুর বিভাগেও কিছুটা প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। তবে দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

গভীর নিম্নচাপের কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের গতিপথ ও অবস্থানের ওপর পরবর্তী আবহাওয়া পরিস্থিতি নির্ভর করবে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সমুদ্রবন্দর এবং সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: আবহাওয়া অধিদপ্তর

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ