সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:১৮ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

বঙ্গোপসাগরে জ্বালানির সন্ধান, গভীর সমুদ্রে নতুন অনুসন্ধানে যাচ্ছে সরকার

বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানি সম্পদের উপস্থিতি নিশ্চিত বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দেশের গভীর সমুদ্রে নতুন কূপ অনুসন্ধান, খনিজ সম্পদ চিহ্নিতকরণ এবং পরবর্তীতে তা উত্তোলনের লক্ষ্যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাজধানীতে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে […]

বঙ্গোপসাগরে জ্বালানির সন্ধান, গভীর সমুদ্রে নতুন অনুসন্ধানে যাচ্ছে সরকার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানি সম্পদের উপস্থিতি নিশ্চিত বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দেশের গভীর সমুদ্রে নতুন কূপ অনুসন্ধান, খনিজ সম্পদ চিহ্নিতকরণ এবং পরবর্তীতে তা উত্তোলনের লক্ষ্যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার রাজধানীতে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ যে বিস্তীর্ণ সমুদ্রসীমার অধিকার পেয়েছে, সেখানে উল্লেখযোগ্য জ্বালানি সম্পদের সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী ভারত ও মিয়ানমার ইতোমধ্যে নিজেদের সমুদ্রসীমায় অনুসন্ধান চালিয়ে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করছে। তবে অতীতে সঠিক উদ্যোগের অভাবে বাংলাদেশ তার সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সমুদ্রসম্পদ ব্যবহারে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে এবং অফশোর এলাকায় অনুসন্ধান কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সামুদ্রিক বাণিজ্যের প্রসঙ্গ তুলে নৌপরিবহনমন্ত্রী বলেন, দেশের প্রায় ৯২ শতাংশ বৈদেশিক বাণিজ্য চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক পরিচালিত হয়। নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে হাইড্রোগ্রাফিক কার্যক্রমের গুরুত্ব দিন দিন বাড়ছে এবং এ খাতে আরও উন্নয়ন প্রয়োজন।

তিনি দেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথকে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ উল্লেখ করে বলেন, এসব নৌপথকে নিরাপদ, সচল ও সাশ্রয়ী রাখতে আধুনিক জরিপ ও নৌ-নির্দেশনা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সমুদ্র ও নৌসম্পদের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ