দি বাংলা ভয়েস ডেস্ক ঃ ভোলার মেঘনা নদীতে সাগর থেকে ডিম পাড়তে এসে জেলের জালে ধরা পড়েছে অলিভ রেডলে প্রজাতির একটি বিরল কচ্ছপ। বিরল প্রজাতীর এই কচ্ছপটি গতকাল ভোরে সদর উপজেলার ইলিশা ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে ধরা পড়ে । উপকূলীয় বন বিভাগের একটি দল পরানগঞ্জ বাজার এলাকা থেকে ৫০ কেজি ওজনের কচ্ছপটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত […]
দি বাংলা ভয়েস ডেস্ক ঃ ভোলার মেঘনা নদীতে সাগর থেকে ডিম পাড়তে এসে জেলের জালে ধরা পড়েছে অলিভ রেডলে প্রজাতির একটি বিরল কচ্ছপ।
বিরল প্রজাতীর এই কচ্ছপটি গতকাল ভোরে সদর উপজেলার ইলিশা ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে ধরা পড়ে । উপকূলীয় বন বিভাগের একটি দল পরানগঞ্জ বাজার এলাকা থেকে ৫০ কেজি ওজনের কচ্ছপটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান।