কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য, যার অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, স্টার লাইন পরিবহনের […]
ছবি: সংগৃহীত
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য, যার অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চার যাত্রীর মৃত্যু হয়।
নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা হলেন— নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্ণা বেগম (৪৫), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। এছাড়া প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২) নিহত হয়েছেন, তার বাড়ি বরিশাল জেলায়।
দুর্ঘটনায় আহত আব্দুল মমিনের আরেক ছেলে আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।