সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:০৩ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ পাঠিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকার বিশ্বের ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, পাঠানো এসব অনুরোধের মধ্যে অনেকগুলোর ক্ষেত্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদের দীর্ঘ দুঃশাসনের কারণে […]

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ পাঠিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকার বিশ্বের ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, পাঠানো এসব অনুরোধের মধ্যে অনেকগুলোর ক্ষেত্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদের দীর্ঘ দুঃশাসনের কারণে দেশের আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাত নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আর্থিক ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা।”

তিনি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ফ্যাসিবাদের সময়ে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা ফিরিয়ে আনার ক্ষেত্রে বিরোধীদলীয় নেতা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

সংসদ নেতা হিসেবে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে। শুধু তাই নয়, এসব উদ্যোগের অংশ হিসেবে বেশ কয়েকটি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।”

তিনি আরও জানান, দেশের ১৫টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ৬০টিরও বেশি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট বা গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করেছে।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির আওতায় থেকে যত দ্রুত সম্ভব এবং যত বেশি পরিমাণ সম্পদ দেশে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে সরকার প্রয়োজনীয় সব ধরনের আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই প্রক্রিয়াকে আরও কার্যকর করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ