সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:২৪ অপরাহ্ন, ৪ এপ্রিল ২০২৬

বুশেহরে হামলায় তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো: আরাগচি

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি হামলা চলতে থাকলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো গুরুতর তেজস্ক্রিয় ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বুশেহরে হামলার ফলে যদি তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে, তাহলে এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না; বরং উপসাগরীয় দেশগুলোর রাজধানীগুলোর জনজীবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আরাগচি […]

বুশেহরে হামলায় তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো: আরাগচি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি হামলা চলতে থাকলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো গুরুতর তেজস্ক্রিয় ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বুশেহরে হামলার ফলে যদি তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে, তাহলে এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না; বরং উপসাগরীয় দেশগুলোর রাজধানীগুলোর জনজীবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আরাগচি বলেন, পশ্চিমারা যেমন ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্র ঘিরে উদ্বেগ দেখিয়েছিল, তেমনি বুশেহর কেন্দ্রের ওপর সাম্প্রতিক হামলাগুলো নিয়েও তাদের একই ধরনের অবস্থান থাকা উচিত।

তিনি আরও দাবি করেন, ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোর ওপর হামলা প্রতিপক্ষের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। তাঁর মতে, এসব হামলা কেবল সামরিক চাপ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ