সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৪:২৪ পিএম, ৬ জুলাই ২০২৬

ব্রাজিলের হার নিয়ে ট্রলের পর যুবকের মৃত্যু, আত্মহত্যার দাবি পরিবারের

কুষ্টিয়ার কুমারখালীতে ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে রতন (২১) নামে এক যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, প্রিয় দলের হার এবং প্রতিপক্ষ সমর্থকদের ট্রল ও বিদ্রুপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। […]

ব্রাজিলের হার নিয়ে ট্রলের পর যুবকের মৃত্যু, আত্মহত্যার দাবি পরিবারের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কুষ্টিয়ার কুমারখালীতে ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে রতন (২১) নামে এক যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, প্রিয় দলের হার এবং প্রতিপক্ষ সমর্থকদের ট্রল ও বিদ্রুপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, রোববার (৫ জুলাই) রাতে বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের পরাজয়ের পর থেকেই রতন মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে প্রতিপক্ষ দলের সমর্থকদের বিভিন্ন ট্রল ও উপহাসে তিনি আরও হতাশ হয়ে পড়েন। এরপর নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।

নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, সকালে ছেলে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। দলের পরাজয়ের হতাশা এবং সামাজিকভাবে ট্রলের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ