সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১:৪৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৫

ভক্তদের সুখবর দিলেন রণদীপ হুডা

বলিউড অভিনেতা রণদীপ হুডা ও তার স্ত্রী লিন লাইশরম তাদের ভক্তদের সুখবর দিয়েছেন। দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই এই তারকা দম্পতি জানিয়েছে, তারা খুব শিগগিরই বাবা-মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের বিষয়টি জানিয়েছেন। ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরী রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েন রণদীপ ও মণিপুরী কন্যা লিন। বিয়ের দু’বছর পূর্ণ হতেই রণদীপ […]

Randeep
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বলিউড অভিনেতা রণদীপ হুডা ও তার স্ত্রী লিন লাইশরম তাদের ভক্তদের সুখবর দিয়েছেন। দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই এই তারকা দম্পতি জানিয়েছে, তারা খুব শিগগিরই বাবা-মা হতে চলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের বিষয়টি জানিয়েছেন। ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরী রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েন রণদীপ ও মণিপুরী কন্যা লিন।

বিয়ের দু’বছর পূর্ণ হতেই রণদীপ হুডা ও লিন লাইশরম তাদের যৌথ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসা, রোমাঞ্চে ভরা দুই বছরের পথচলা, এখন… এক দুরন্ত, ছোট্ট সদস্যও আসতে চলেছে।’

এই ঘোষণার পর থেকেই তারকা দম্পতি ভাসছেন শুভেচ্ছা ও ভালোবাসার বন্যায়। বলিউড সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা তাঁদের এই নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন।

প্রায় পাঁচ বছর আগে অভিনেতা নাসিরুদ্দিন শাহের থিয়েটারে প্রথম দেখা হয়েছিল রণদীপ ও লিনের। কোভিড-১৯ অতিমারীর সময়েই তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়। ২০২২ সালে তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে এবং পরের বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

অভিনেত্রী ও ব্যবসায়ী লিন লাইশরম মণিপুরের মেয়ে। সেই কারণে তাদের বিয়ে হয়েছিল মণিপুরের ঐতিহ্যপূর্ণ ‘মেইতেই’ রীতিতে। পরে মুম্বাইয়ে তাদের সহকর্মী ও বন্ধুদের জন্য জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ