Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১৫ পিএম, ৯ জুন ২০২৬

ভারতের কানপুরে স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে, ভিডিও ভাইরাল

ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকায় এক যুবকের নিজের শাশুড়িকে বিয়ে করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্ত্রীকে তালাক দেওয়ার পর ওই যুবক তার সাবেক শাশুড়িকে বিয়ে করেছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে যাতায়াতের সময় ওই যুবকের সঙ্গে তার শাশুড়ির ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের […]

ভারতের কানপুরে স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকায় এক যুবকের নিজের শাশুড়িকে বিয়ে করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্ত্রীকে তালাক দেওয়ার পর ওই যুবক তার সাবেক শাশুড়িকে বিয়ে করেছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে যাতায়াতের সময় ওই যুবকের সঙ্গে তার শাশুড়ির ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের আপত্তি ও সামাজিক সমালোচনাকে উপেক্ষা করে তারা আদালতের মাধ্যমে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নবদম্পতি আদালত প্রাঙ্গণে মালাবদল করছেন এবং হাতে বিয়ের আইনি কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। ভিডিওতে তারা নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার জন্য মানুষের প্রতি আহ্বান জানান।

ভাইরাল হওয়া ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। পোস্টটি অল্প সময়ের মধ্যেই লাখ লাখ মানুষের নজর কাড়ে এবং ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা।

ভিডিওটি ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এ ঘটনাকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক ও পারিবারিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে সমালোচনা করছেন।

তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ