সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৬ পিএম, ৩১ আগস্ট ২০২৬

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটির পাশাপাশি আশপাশের পাঁচ থেকে ছয়টি বাড়িও ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে কৌশাম্বী জেলার মানৌরি গ্রামের পিপরি থানার আওতাধীন মানৌরি পাওয়ার […]

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটির পাশাপাশি আশপাশের পাঁচ থেকে ছয়টি বাড়িও ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কৌশাম্বী জেলার মানৌরি গ্রামের পিপরি থানার আওতাধীন মানৌরি পাওয়ার হাউসের কাছে এ বিস্ফোরণ ঘটে।

কৌশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অমিত পাল জানান, বিস্ফোরণের পর আহত ১১ জনকে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরও পাঁচজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্ফোরণে আতশবাজি কারখানাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কারখানার আশপাশের কয়েকটি বাড়িও ধসে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়।

পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা ধসে পড়া স্থাপনার ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য আটকে পড়াদের খোঁজ করছেন। বিস্ফোরণের মাত্রা বেশি হওয়ায় উদ্ধারকাজে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার প্রভাব পড়েছে স্থানীয় রেল যোগাযোগেও। ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়া দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

বিস্ফোরণস্থলের কাছে পৌঁছে যাওয়া আজমের-শিয়ালদহ এক্সপ্রেসকে মানৌরি রেলস্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। অন্যদিকে দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে ঘটনাস্থলের আগের স্টেশন সৈয়দ সরাওয়ান রেলস্টেশনে থামিয়ে রাখা হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্ফোরণের সঠিক কারণ এবং কারখানায় নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ