সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৬:৩৫ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিতে ঢাকা ছাড়ছে মানুষ, মহাসড়কে যানজট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ এবং টানা সরকারি ছুটি উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ। এর ফলে দেশের প্রধান প্রধান মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে অফিস-আদালত ও কলকারখানার ছুটি ঘোষণার পরপরই রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাস কাউন্টারগুলোতে […]

ভোট দিতে ঢাকা ছাড়ছে মানুষ, মহাসড়কে  যানজট

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ এবং টানা সরকারি ছুটি উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ। এর ফলে দেশের প্রধান প্রধান মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে অফিস-আদালত ও কলকারখানার ছুটি ঘোষণার পরপরই রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাস কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। অতিরিক্ত চাপ সামাল দিতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সংখ্যক বাস মহাসড়কে চলাচল করছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের জটলা ও ধীরগতির পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

যানবাহনের স্বল্পতার কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করেও গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

এদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ