সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:৩১ পিএম, ২ অক্টোবর ২০২৬

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার চেষ্টা ঠেকানোর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে মিথ্যা বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। এ ঘটনায় পথচারীদের হয়রানি এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানায়, পবিত্র নগরীর নিরাপত্তা কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও […]

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার চেষ্টা ঠেকানোর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে মিথ্যা বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। এ ঘটনায় পথচারীদের হয়রানি এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানায়, পবিত্র নগরীর নিরাপত্তা কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব দাবি ছড়িয়ে পড়েছে, সেগুলো সত্য নয়। এ ধরনের বিষয়ে সঠিক তথ্য জানতে জনগণকে সরকারি ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা করা হয়েছিল এবং সৌদি নিরাপত্তা বাহিনী ও পুলিশ তা নস্যাৎ করেছে।

তবে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক নয়। ভিডিওটি ২০১৭ সালের ফেব্রুয়ারির একটি ঘটনার। এতে দেখা যায়, ৪০-এর কোঠার এক সৌদি নাগরিক কাবার কাছে নিজের পোশাকে পেট্রল ঢালছেন। সে সময় জানানো হয়েছিল, ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিলেন।

সৌদি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ওই ঘটনা কোনো বিস্ফোরক বেল্ট নিয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টে ঘটনাটিকে আত্মঘাতী হামলা হিসেবে উপস্থাপন করা হলেও তা সঠিক নয়।

সূত্র: মিডলইস্ট মনিটর

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ